শুভেচ্ছা সবাইকে। আশা রাখি সবাই ভাল আছেন। আমি মোটামুটি ভাল আছি। বিশ্বকাপ খেলার টানটান উত্তেজনা আর এই দিকে গরম আর মশাদের টানাটাটিতে পড়ে কোন রকমে টিকে আছি। তার সাথে কাটা গায়ে লবনের মত আমার অতি প্রিয় এবং বর্তমান সময়ের জনপ্রিয় ওয়ার্ল্ডকাপ ফুটবল খেলা নিয়ে করা একটি ওয়েবসাইট http://www.fifaworldfootball.net অতিরিক্ত ভিজিটরের লোড সইতে না পারায় ব্যান্ড হয়ে গেছে। হবি তো হবি একেবারে যেদিন খেলা শুরু হল সেদিনেই হবি? আর সময় পেল না। এখন অতি দ্রুত সাইটটি আবার ডেভেলপ করায় সময়ের ভালো একটা টানাটানি চলছে। সময়ের টানাটানির সমস্যাটা বিদু্যতের জন্যই বেশী হয়। কারন আমরা বর্তমানে বিদু্যৎ ছাড়া এক মুহুর্তেও চলতে পারি না। বিশেষ করে যারা টেক ইউজার। বিদু্যৎতের টানাটানিতে যেমন সময়মত কাজ শেষ করা যাচ্ছে না আবার ঠিকমত খেলা দেখতেও পারছিনা। আবার বিদু্যৎ থাকলেও মশার ভয়ে মশারির ভিতর বসে খেলা দেখতে হয়। ফলে চরম উত্তেজনায় লাফালাফিও করা যায়না (শুধু বালিস আছড়িয়েই শান্ত থাকতে হচ্ছে)। তারপর একটু যে আয়েশ করে চা-মুড়ি খাব আর খেলা দেখব তারও উপায় নেই কারন গ্যাস থাকে না। গত এক বছর থেকে আমরা যখন ঘুমাই তখন গ্যাস থাকে। অর্থাৎ রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত গ্যাস থাকে বাকি সময় নাই। কিভাবে যে ডিজিটাল বাংলাদেশ হবে আমার বোধগম্য হচ্ছে না। সরকারের কাছে আমি ডিজিটাল বাংলাদেশ চাইনা, আমাকে শুধু সরকার একটা দিন দিক যেখানে সারাদিন বিদু্যৎ থাকবে, সারাদিন গ্যাস থাকবে, মশাদের উৎপাত থাকবেনা, রাস্তায় জ্যাম থাকবেনা। জ্যামের কথায় একটা মজার কথা মনে পড়ল। আমি মাঝে মাঝে জ্যামের মধ্যে পড়ে চিন্তা করি কয়েক বছরের মধ্যে ঢাকার শহর এমন অবস্থা হবে যে বাসগুলো রাস্তায় বছরের পর বছর একটার পিছনে একটা দাঁড়িয়ে থাকবে এবং সেগুলোর ভিতর দিয়ে একটা থেকে আরেকটায় যাওয়ার ব্যবস্থা থাকবে ইন্টারসিটি ট্রেনের যেমন এক ডাব্বা থেকে আরেক ডাব্বায় যাওয়া যায় তেমনি আরকি। আর আমরা সবাই সেগুলোর ভিতর দিয়ে হেঁটে হেঁটে অফিসে যাব। অর্থাৎ বাসে ছড়ে অফিসে যাওয়া হবে কিন্তু বাস চলবে না। কেমন হবে তখন, কিছুটা সমস্যা হবে তাইনা বিশেষ করে যারা আমার মত বেশীক্ষন হাটতে পারেন না। তবে আমার নিজের মনে হয় তেমন সমস্যা হবে না। কারন আমি বাসায় বসে অনলাইনে আয়ের উপায় জানি। তাই আমাকে অফিসে সবসময় যেতে হয় না। এই সেরেছে আমি আপনাদের আয়ের উপায় জানাতে এসে দেশের দুরাবস্তা নিয়ে আলোচনা করছি। যাই হোক আপনিও নেমে পড়ুন অনলাইনে আয়ের জন্য এবং আপনার বাড়তি সেই আয় দিয়ে নিজেই একটা সোলার প্যানেল বসিয়ে নেন তাহলে বিদু্যৎতের সমস্যা কেটে যাবে।
ফ্ল্যাশ ব্যাকঃ
গত মাসে কিভাবে ফ্রিল্যান্সিং সাইট থেকে টাকা উত্তোলন করবেন সে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে অনেকের হাতেই নিশ্চই পেওনারের মাস্টার ডেভিড কার্ড পেঁৗছে গেছে। আর যাদের পৌঁছেনি তারা সামান্য অপেক্ষা করুন। কার্ডটি আসতে আমাদের দেশে ২১ থেকে ২৮ দিন সময় লাগতে পারে। আর যারা কার্ড পেয়েছেন তারা কার্ডটি স্ক্যান করে http://www.makemoney.bd69.net/forum এখানে শেয়ার করুন, দেখে একটু ভালো লাগবে যে আমার পরিশ্রম কিছুটা আপনাদের কাজে লাগছে। তবে সাবধান আপনার কার্ডের নাম্বারটি মুছে তারপর অনলাইনে শেয়ার করবেন তা না হলে আপনার কার্ডটি হ্যাক হযে যাবে অর্থাৎ অন্য কেউ ব্যবহার করতে পারবে। এই সংখ্যায় আরেকটি জনপ্রিয় মাধ্যম নিয়ে আলোচনা করছি-
মানিবুকারসঃ
কিছু কিছু ফ্রীল্যান্সি সাইট থেকে আপনি মানিবুকারস-এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। আর আমাদের দেশ থেকেও এই সাইটটি সাপোর্ট করে। আমি পরবতির্তে আরো অনেক আয়ের উপায় নিয়ে আলোচনা করব, সেগুলোতেও মানিবুকারসের সাহায্যে টাকা উত্তোলনের ব্যবস্থা আছে। খুশির খবর হচ্ছে মানিবুকারসের মাধ্যমে আপনি সরাসরি এই দেশের ব্যাংক একাউন্টে টাকা গ্রহণ করতে পারবেন। এখানে একাউন্ট করার জন্য আপনার ব্রাউজারের এড্রেসবারে http://www.moneybookers.com লিখে এন্টার প্রেস করুন। যে পেজটি আসল এটি হচ্ছে মানিবুকারসের হোম পেজ। এখান থেকে SIGN UP অথবা Sign up now বাটন দুটির যেকোন একটিতে ক্লিক করুন। এবার আপনি চলে এসেছেন রেজেস্ট্রেশন পেজে। এই সাইটের রেজেস্ট্রেশন পর্বটি চারটি ধাপে সম্পন্ন করতে হয়। প্রথম ধাপটি হলো ACCOUNT TYPE এখানে আপনি আপনার ইমেইল একাউন্ট এবং পাসওয়ার্ড দিন। তারপর আপনার একাউন্টের প্রক্রিয়া পছন্দ করুন। এখানে পার্সোনাল একাউন্ট এবং কোম্পানী একাউন্ট এই দুপ্রকারের একাউন্ট করা হয়। আপনি পাসের্ানাল একাউন্ট পছন্দ করুন। আর আপনি যদি কোন প্রতিষ্ঠানের মালিক হোন এবং বাংলাদেশ সরকারের নিয়ম কানুন অনুযায়ী আপনার কোম্পানীর রেজিস্ট্রেশন এবং অন্যান্য কাগজপত্রাদি ঠিক থাকে তাহলে আপনি দ্বিতীয় অপশনটি পছন্দ করুন।
তারপর Country of residence এর জায়গায় বাংলাদেশ, Currency এর জায়গায় ইউএস ডলার এবং Preferred language এর জায়গায় ইংলিশ পছন্দ করুন (খুঁজে লাভ নেই এখানে ভাষা হিসেবে বাংলা পাওয়ার সম্ভাবনা ০%, আমরা বাংলা নিয়ে ব্যবসা আর লাভ ক্ষতি নিয়ে ব্যাস্ত। বিশ্ববাজারে এর প্রয়োজনীয়তা তুলে ধরতে পারছিনা তাই কেউ এর সমাধর করে না)। এর পর সবকিছু একবার চোখবুলিয়ে নিয়ে Next বাটনে ক্লিক করুন। যে পেজটি আসল, এটি হচ্ছে দ্বিতীয় ধাপ EMAIL VERIFICATION। পেজটিতে বলা হয়েছে আপনার ইমেইল এড্রেস ঠিক আছে কিনা তা যাচাই করার জন্য আপনার ইমেইলে একটি মেইল পাঠানো হয়েছে। আপাতত এই পেজটিতে আপনার কিছুই করার প্রয়োজন নেই তবে পেজটি বন্ধ করবেন না। উৎসাহিতরা এতক্ষনে হয়ত ইমেইল চেক করে ফেলেছেন, আপনি না করলে তাড়াতাড়ি ব্রাউজারে আরেকটি টেব খুলে আপনার ইমেইল চেক করুন। ইমেইলে একটি লিংক দেওয়া আছে এটিতে ক্লিক করুন। ইমেইল যদি না আসে তাহলে মেজাজ গরম না করে স্পাম মেইল বক্স চেক করুন, দেখবেন পেয়ে গেছেন। তারপরও যদি ইমেইল না পান তাহলে মানিবুকারসের টেবটিতে গিয়ে দেখুন ডানপার্শে ইমেইল না পেলে আবার তা রিকোয়েস্ট করার জন্য অপশন আছে।
এখানে Click Here লিংকটিতে ক্লিক করুন এবং পুনরায় ইমেইল চেক করুন। ইমেইল ভেরিফিকেশন লিংকটিতে ক্লিক করলে আপনি যে পেজটি দেখতে পারছেন তা হচ্ছে তৃতীয় ধাপ PERSONAL DETAILS। এখানে আপনি আপনার ব্যাক্তিগত তথ্য প্রদান করুন। অবশ্যই তথ্যগুলি সঠিক হতে হবে কারন আপনার তথ্য সঠিক না হলে একাউন্ট এক্টিভ করতে সমস্যায় পড়বেন। আর এমনিতেই অনলাইনে ভূয়া তথ্য দিয়ে ফেক রেজেস্ট্রেশন করা থেকে বিরত থাকুন। বর্তমানে বাংলাদেশেও সাইবার ক্রাইম করার জন্য শাস্তি হচ্ছে। আর নিজের তথ্য গোপন করে উল্টাপাল্টা তথ্য দিয়ে ফেক আইডি তৈরী করা অনৈতিক কাজ। আপনারা অনেকেই জানেন সমপ্রতি ফেসবুকের একটি ঘটনার জন্য একজন গ্রেফতারও হয়েছে আমাদের দেশে। যাই হোক এখানে সকল তথ্য দিয়ে Next বাটনে ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে নতুন আরেকটি পেজ ওপেন হবে। এটি হচ্ছে চতুর্থ ধাপ CONFIRMATION। এখানে সবকিছু চেক করে নেন। ঠিকঠাক আছে মনে হলে নিচে General Terms & Conditions অপশনটিতে টিক চিহ্ন দিয়ে Confirm Confirmation বাটনটিতে ক্লিক করুন।
পরের পেজটি একটি ওয়ার্নিং পেজ এখানে লিখা আছে যে আমাদের দেশে gambling/ casino/ poker / bingo merchants এই সব অবৈধ এবং আপনার মনে এসব উদ্দেশ্য না থাকলে Continew বাটনটিতে ক্লিক করুন। আপনার একাউন্ট তৈরী হয়ে গেছে। এবার ACCOUNT STATUS সেকশনে কিছু কাজ করতে হবে। এখানে আপনার যদি ebay একাউন্ট থাকে আর তা থেকে আয় করা টাকা যদি মানিবুকার্সের মাধ্যমে উত্তোলন করতে চান, তাহলে তা এখানে লিংক করে দেন। তারপরের অংশটি হচ্ছে Address ভেরিফিকেশনের জন্য। এখান থেকে [Verify] লিংক টিতে ক্লিক করুন। যে পেজটি আসবে এখানে আপনার ঠিকানা দেখাচ্ছে। ঠিকানা যদি কিছু ভুল থাকে তাহলে Click here if your address is incorrect এখানে ক্লিক করে ঠিক করে নিন। আর ঠিকানা ঠিক থাকলে Send me a virification letter বাটনতিতে ক্লিক করুন। এবার কিছু দিন অপেক্ষা করুন আপনার ঠিকানায় মানিবুকারস থেকে একটি চিঠি আসবে। যা দিয়ে আপনার এডড্রেস ভেরিফিকেশন করতে পারবেন।
এর পরের অপশন হচ্ছে, Credit/debit card এর জন্য। আপনার যদি ইন্টারন্যাশনালি কোন ধরনের কার্ড থাকে তাহলে আপনার কার্ডটি এখানে লিংক করে দিতে পারেন, তাহলে টাকা কার্ড দিয়ে এটিএম বুথ থেকে তুলতে পারবেন। আর যাদের কার্ড নেই তারা এই অপশনটি এড়িয়ে যান।
ব্যাংক একাউন্ট লিংক করাঃ
পরের অপশনটি Bank account এড করার জন্য। এখানে আপনার বাংলাদেশের যেকোন ব্যাংকের একাউন্ট লিংক করতে পারবেন এবং তা ভেরিফিকেশন হলে আপনি এই দেশে বসেই ব্যাংক একাউন্টের সাহায্যে টাকা উত্তোলন করতে পারবেন। তার জন্য পাশের [Add] লিংকটিতে ক্লিক করুন। যাদের এখনো নিজস্ব ব্যাংক একাউন্ট নেই তারা পরিচিত এবং বিশ্বসত্দ কারো একাউন্ট ব্যবহার করতে পারেন। পরের পেজটি হচ্ছে ব্যাংক একাউন্ট এড করার জন্য। এখানেCountry ফিল্ডে দেখুন বাংলাদেশ আছে, যদি না থাকে তাহলে ড্রপডাউন লিস্ট থেকে বাংলাদেশ পছন্দ করুন। পরের ঘরটিতে আপনার ব্যাংকের SWIFT কোড বসান। SWIFT কোড হচ্ছে কোন ব্যংকের আন্তর্জাতিক অর্থ লেনদেনের জন্য একটি বিশেষ কোড। আপনার ব্যাংকের কোডটি জানা না থাকলে ব্যাংকের ওয়েব পোর্টালে খুঁজে দেখতে পারেন আর সেখানে না পেলে আপনার একাউন্ট যে ব্যাংকের যে ব্রাঞ্চে আছে সেখানে ম্যানেজারের কাছ থেকে জেনে নিন।
এখানে SWIFT কোড দেওয়ার পর Next বাটনে ক্লিক করুন। SWIFT কোড ঠিক থাকলে অটোমেটিক পরের পেজে আপনার ব্যাংক এবং ব্রাঞ্চের নাম আসবে। যদি না আসে তাহলে বুঝবেন কোডটিতে ভুল আছে। এখানে আপনার ব্যাংকের একাউন্ট নাম্বার দিন। সাধারনত আমরা একাউন্টের সর্ট ফরম নাম্বার বেশি ব্যবহার কিংবা বলে থাকি। আপনার চেক বইয়ের মধ্যে পুরো একাউন্ট নাম্বারটি পাবেন। একাউন্ট নাম্বারটি ঠিক থাকলে পরের পেজে দেখুন আপনার নাম অর্থাৎ একাউন্টটি যে নামে চালু করা হয়েছে সে নাম দেখাবে। এভাবে আপনার একাউন্টটি মানিবুকার্সে Registered করে নিন।
এডড্রেস ভেরিফিকেশন করাঃ
এডড্রেস ভেরিফিকেশন চিঠি রিকোয়েস্ট করার ৭ থেকে ১৪ দিনের মধ্যে আপনার ঠিকানায় মানিবুকার্স থেকে একটি চিঠি আসবে যাতে ৬ ডিজিটের একটি কোড দেওয়া থাকবে। এই কোডটি দিয়ে আপনার এডড্রেস ভেরিফিকেশন করতে হবে। তার জন্য আপনার মানিবুকার্স একাউন্টে লগইন করুন। এই পেজের উপরের মেনুবাটনগুলো থেকে My Account -এ ক্লিক করুন পরের পেজটির বাম পাশের লিংকগুলো থেকে Profile লিংকটিতে ক্লিক করুন যে পেজটি ওপেন হলো এখানের CONTACT DETAILS থেকে [Verify] লিংকটিতে ক্লিক করুন। যে পেজটি আসলো এখানে আপনার চিঠিতে থাকা কোডটি দিয়ে Submit বাটনটিতে ক্লিক করুন। কোডটি ঠিকমত দিলে পরের পেজে ADDRESS VERIFICATION- COMPLETED ম্যাসেজ আসবে, এখানে OK বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার একাউন্ট হয়ে গেছে এবার অনলাইন থেকে আয় করুন আর প্রথম টাকা উঠানোর পর চাইনিজ খাওয়াবেন। খুশি হবেন না আমি একা নই… আমার সাথে কম্পিউটার বার্তার এডিটিরিয়াল বোর্ডও আছে… তাই বেশি বেশি করে অনলাইন থেকে আয় করুন যাতে চাইনিজের বিল দিতে আপনার সমস্যা না হয়।
পাঠকদের প্রশ্নের উত্তর
পাঠকদের বিপুল সাড়া পেয়ে আমরা অনুপ্রানিত হচ্ছি। গত দুই সংখ্যার আলোকে বেশির ভাগ পাঠকই অর্থ উত্তোলনের ব্যাপারে প্রশ্ন করেছেন অনেক প্রশ্নের মধ্যে থেকে বাছাইকৃত বিন্দু প্রশ্নের জবাব তুলে ধরা হল-
প্রশ্নঃ আমি ফ্রিল্যান্সিং সাইটে একটি কাজে বিড করেছি কবে কাজটি পাব ?
উত্তরঃ যে কোন ফ্রিল্যান্সিং সাইটে বিড করাই আপনার কাজ পাওয়াকে নিশ্চিত করে না। এখানে আপনার বিড ম্যাসেজ এবং বায়ারের উপর কাজ পাওয়া নির্ভর করে। আপনি কাজটির জন্য মনোনিত হলে আপনার ইমেইলে তা জানিয়ে দেওয়া হবে এবং কাজটি কিভাবে সম্পন্ন করতে হবে তার বর্ননাও দেওয়া থাকবে।
প্রশ্নঃ আমি যদি ফ্রিল্যান্সিং কাজ পেয়ে থাকি তাহলে বায়ারের কাছ থেকে কিভাবে টাকা পাব, আর তা যদি অল্প টাকা হয়?
উত্তরঃ বায়ারের কাছ থেকে টাকা গ্রহণ করার টেনশন আপনাদের করতে হবে না। আপনি যদি সঠিক ভাবে কাজটি সম্পন্ন করে ডেলিভারী দেন তাহলে ফ্রিল্যান্সিং সাইটগুলোই আপনার হয়ে বায়ারের কাছ থেকে কাজের টাকা গ্রহণ করবে। আর তা ফ্রিল্যান্সিং সাইটেই আপনার একাউন্টে জমা হবে এবং অল্প অল্প করে জমা টাকাই একসময় ভাল একটা এমাউন্টে দাঁড়াবে তখন আপনি টাকাটা উত্তোলন করবেন।
পাঠকদের কোন বিষয়ে জানার থাকলে লিখুন : makemoney@bd69.net
অথবা আপনার মতামত শেয়ার করম্নন: http://www.makemoney.bd69.net/forum।
মোঃ রাকিবুর রহমান – ০১৬৭৫৩৪১২৬৭








July 31st, 2010 on 10:46 am
I want all monthy copy of Computer Barta since november 2009. how can i get these copies? Ther are no any copy in archive.
[Reply]
admin Reply:
August 4th, 2010 at 3:48 pm
You can collect computer barta since november-09, Please contact to computer barta head office.
thanks
Rakibur Rahman
[Reply]
August 11th, 2010 on 2:17 am
I WENT ALL MONTHY COPY OF COMPUTER BARTA SINCE DECEMBER 2010.
[Reply]
admin Reply:
August 13th, 2010 at 9:07 pm
Please contact with computer barta head office:
Editorial & Commercial Address :
The Monthly Computer BARTA
Rahmania nternational Complex
Suite-5, Level-5, 28/1/C,
Toyenbee Circular Road
Motijheel C/A, Dhaka, Bangladesh.
Tel: 9559522, 7161205
Mobile: 01190992646, 01191080377
E-mail: news@computerbarta.com, combarta@gmail.com
http://www.computerbarta.com
[Reply]
August 14th, 2010 on 1:41 pm
I want all monthy copy of Computer Barta from April 2010 to June-2010.I have other copies of your renowned newspaper.How can I get these copies? Ther are no copy in archive.
[Reply]
August 16th, 2010 on 7:33 pm
In Computer Barta,Jan-’10,U explained details about CLICK BANK.But in Click Bank’s country list,Bangladesh is not included.So I can be a member of Click Bank.
[Reply]
August 16th, 2010 on 7:35 pm
U also wrote about Google Crome.But I can’t install it in my Windows Millennium.
[Reply]
Makinur Reply:
August 25th, 2010 at 3:56 pm
Google Chrome only supports on Windows XP, Vista & Windows7
[Reply]
August 16th, 2010 on 7:37 pm
Pls discuss details in ur writing about AMAZON.COM system(Details pls )in Computer Barta,August’10 series.
[Reply]
August 23rd, 2010 on 7:18 am
i am interested to earn money from at home nd more training operation system of computer spceicl datas base program,so how i can get help from u ?as it is mention that how i cn get visa cards,from our country ,they always wanted master cards,visa cards home earn,
[Reply]
August 26th, 2010 on 1:34 am
good magazine
[Reply]