১লা এপ্রিল শেষ হলো আনত্দর্জাতিক অনুষ্ঠান অ্যাসোসিও মাল্টিল্যাটারাল ট্রেড ভিজিট ২০১০। যেখানে বাংলাদেশসহ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের প্রায় ১০টি দেশের প্রতিনিধিরা আইসিটি’র উন্নয়ন ও সম্প্রসারন সংক্রানত্দ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা সভায় মিলিত হয়েছেন। উলেস্নখ্য, আইসিটি খাতে বাণিজ্যিক কর্মকান্ডে উদ্বুদ্ধকরণ, পারস্পরিক সম্পর্কের জোরদারকরণ এবং এশিয়া ও প্রশানত্দ মহাসাগরীয় অঞ্চলের আইটি প্রতিষ্ঠানগুলোর ব্যবসা-বাণিজ্যের ৰেত্রে আনত্দঃদেশীয় ব্যবহারের সুযোগ সৃষ্টির প্রয়াসে এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অরগানাইজেশন (অ্যাসোসিও)। ১৯৯৬ সালে অ্যাসোসিও’র সহযোগী সদস্যপদ লাভের পর বাংলাদেশ কম্পিউটার সমিতি ২০০১ সালে স্বউদ্যোগে ঢাকায় আয়োজন করে এশিয়া ও প্রশানত্দ মহাসাগরীয় অঞ্চলে আইসিটি খাতের জন্য প্রথম ‘অ্যাসোসিও মাল্টিল্যাটার্যাল ট্রেড ভিজিট’। ক্রমান্বয়ে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাসোসিও সদস্যভূক্ত দেশগুলোর মধ্যে আবর্তিত হয়ে দীর্ঘ ১০ বছর পর আবার বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্যোগে ঢাকায় আয়োজিত হলো আইসিটি’র আনত্দর্জাতিক মিলনমেলা অ্যাসোসিও মাল্টিল্যাটার্যাল ট্রেড ভিজিট ২০১০। 
উদ্ধোধনী অনুষ্ঠানে আইসিটি’র উন্নয়ন এবং ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি প্রণয়ন ও তা বাসত্দবায়নে বলিষ্ঠ নেতৃত্বদান এবং অনন্য সাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীকে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের তথ্য প্রযুক্তির প্রধান সংগঠন এশিয়া-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অরগানাইজেশন কতর্ৃক প্রবর্তিত ‘অ্যাসোসিও অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়। আইসিটি খাতে প্রথমবারের মত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দৰিণ এশিয়া অঞ্চলের কোন সরকার প্রধান হিসেবে এই বিরল সম্মাননা প্রদান করা হয়। ইতিপূর্বে এশিয়া ও প্রশানত্দ মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে যে ক’জন সরকার প্রধান এ সম্মাননায় ভূষিত হয়েছেন তারা হলেন- ১৯৯৮ সালে মালয়েশিয়ার ড. মহাথির মোহাম্মদ, ২০০২ সালে থাইল্যান্ডের ড. থাকসিন সিনাওয়াত্রা এবং ২০০৩ সালে ভিয়েতনামের মি. ফেন ভ্যান খই। তাছাড়া এ পর্যনত্দ বিভিন্ন দেশের বিভিন্ন পর্যায়ের আরো ১০ জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে এ সম্মাননা প্রদান করা হয়।

  • Share/Bookmark

Leave a Reply

Copyright © 2010 Computer Barta All rights reserved | Powerd by Computer Barta Web Team | Designed & Develop by Little Bytes Team