প্রতিদিন প্রায় ২ বিলিয়ন ভিজিটর ইউটিউব এর ভিডিও দেখে বলে প্রতিষ্ঠার ৫ম বার্ষিকীতে ঘোষনা করেছে ইউটিউব। ইউটিউব কর্তৃপৰ জানায়, আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের সাইট আরও একটি মাইলফলক অতিক্রম করেছে এবং দৈনিক সাইট ভিউ ২ বিলিয়ন পার করেছে যা যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি টেলিভিশন নেটওয়ার্কের সমষ্টির তুলনায় প্রায় দ্বিগুন। ইন্টারনেট পেমেন্ট কোম্পানি পেপাল এর তিন সহকমর্ী শাদ হার্লি, স্টিভ চেন এবং জায়েদ কারির চিনত্দার ফসল এই সাইট। ইউটিউব টীম জানায় মাসের পর মাস রাত জেগে পরীৰা নিরীৰা করে এবং সমসত্দ প্রযুক্তি সম্পন্ন করে পাঁচ বছর পূর্বে এই সাইটের প্রতিষ্ঠা করেছিলেন। তারা আরো জানায়, আমরা কখনোই ভাবিনি প্রথম পাঁচ বছরে ইউটিউব কতখানি অর্জন করতে পারবে এবং আমরা এখনো কল্পনাও করতে পারছিনা যে এটি আগামী পাঁচ বছরে কোন অবস্থায় পৌঁছবে। ২০০৫ সালের মে মাসে যাত্রার শুরম্নর পর থেকেই ইউটিউব ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরম্ন করে এবং খুবই স্বল্প সময়ের মধ্যে এটি গেস্নাবাল পস্ন্যাটফর্মে প্রবেশ করে। মাত্র ১৯ মাসের মধ্যে ইন্টারনেট জায়ান্ট গুগল ইউটিউবকে ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করে মূল্যবান কনটেন্ট এর জন্য। বর্তমানে সাইটটিতে প্রতি মিনিটে গড়ে ২৪ ঘন্টা ভিডিও আপলোড হয় এবং প্রতি সপ্তাহে গড়ে ১,৫০,০০০ পূর্নদৈঘর্্য চলচ্চিত্র কিংবা সমপরিমান ভিডিও আপলোড হয়। বিশ্বজুড়ে মানুষকে সংযুক্ত, জ্ঞাত এবং অনুপ্রনিত করার একটি ফোরাম নামে সংজ্ঞায়িত করা হয় সাইটটিকে। তবে বিভিন্ন বিতর্কিত এবং পাইরেটেড কনটেন্টও আপলোড করা হয় এই সাইটে। ইউটিউবের সাফল্যের গোপন কারন হিসেবে মনে করছেন অনেকে। বাড়িতে প্রস্তুতকৃত ভিডিওতে নিজেদের দৰতা ও প্রতিভা প্রদর্শন করে সম্পূর্ন অপরিচিত হাজার হাজার মানুষ বিশ্বখ্যাত হয়ে গেছেন। সুশান বয়েল নামক একজন আনফোরা বৃটিশ গায়িকা অডিশনের ভিডিও এক সপ্তাহের মধ্যে ৬৬ মিলিয়ন বার দেখা হয়েছে যা পরবতর্ী গুলশানকে বিশ্বতারকায় পরিনত করেছে।
-মাহফুজুর রহমান মুকুল

  • Share/Bookmark

2 Comments for this entry

Leave a Reply

Copyright © 2010 Computer Barta All rights reserved | Powerd by Computer Barta Web Team | Designed & Develop by Little Bytes Team