ডেল বাংলাদেশে আইসিটি পণ্য ও সলিউশন এর কর্মপরিসর বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরলো। সারাদেশে পোশাকশিল্প, টেলিকমিউনিকেশন, উচ্চশিক্ষা ও গবেষণা, অর্থায়ন সেবাদানকারী প্রতিষ্ঠান, ভোক্তাপণ্য, খুচরা ব্যবসা, রাসায়নিক পণ্য, ঔষধ ব্যবসায়ী, খাদ্য প্রস্তুতকরণ, উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠানসহ বহুমাত্রিক ক্ষেত্রে বাজার চাহিদার আশাব্যঞ্জক দিক লক্ষ্য করেছে। আর ডেল তাই উন্নয়ন এবং সম্প্রসারণের এই পরিকল্পনাকে আরো গতিশীল করতে “ডেল পার্টানারশীপ প্রোগ্রাম” এর আওতায় কম্পিউটার সার্ভিসসেস লিমিটেড’কে তাদের এই অগ্রযাত্রায় সহযাত্রী হিসেবে ঘোষণা করেছে।
উক্ত অনুষ্ঠানে বিশ্বের শীর্ষস্থাণীয় প্রযুক্তি কোম্পানী ডেল এবং কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় দেশের তথ্যপ্রযুক্তিখাতের উন্নয়ন, বাজার চাহিদা পূরণ সহ ভোক্তা সাধারনের প্রয়োজনে প্রযুক্তি সুবিধা প্রদানের সকল কর্মপন্থা বাসত্দবায়নের উদ্যোগ ঘোষণা করেছে।”ডেল সলিউশন এন্ড রিসোর্সেস” সহ “ডেল ট্রেইনিং এন্ড এনাবেলমেন্ট” সার্ভিসে অংশগ্রহনের সুযোগ বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা পালন করবে ডেল। আর এই অংশীদারীত্বের সুবাদে কম্পিউটার সার্ভিসেস পাচ্ছে ডেল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাবার সকল সুবিধা। সেই সাথে পাচ্ছে বৃহদায়তন শিল্পক্ষেত্রে কোম্পানীগুলোকে “ডেল সলিউশন” প্রদানের মাধ্যমে লাভবান হবার নির্ভরতা।
কম্পিউটার সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, মমলুক ছাবির আহমেদ বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস, বর্তমান বাংলাদেশের চলমান প্রযুক্তিখাতের উন্নয়নে তথ্যপ্রযুক্তি পণ্য ও সলিউশন এর ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। দেশব্যাপী কম্পিউটার সার্ভিসেস লিমিটেড প্রযুক্তি খাতের এই অপরিসীম চাহিদা মিটিয়ে আসছে বহুদিন ধরেই।” তিনি আরো বলেন, “ডেল এর সাথে আমাদের এ অংশীদারিত্ব ক্রেতাদের সঠিক সমাধান প্রদানে আরও শক্তিশালী অবস্থান নিশ্চিত করবে।”
ডেল বাংলাদেশ-এর কান্ট্রি হেড মীর সাদাত আলী বলেন, “আমি খুবই আনন্দের সঙ্গে কম্পিউটার সার্ভিসেস লিমিটেডকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের বাজারে ডেল প্যান সিস্টেম, ইএমসি স্টোরেজ এর মতো বিভিন্ন উচ্চগতিসস্পন্ন পণ্য বিসত্দারে তারা আমাদের সঙ্গে কাজ করবে এবং এ জন্য কম্পিউটার সার্ভিসেস লিমিটেডকে যেকোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রন্তুত।”
সাউথ এশিয়া ডেল গেস্নাবাল এর এন্টারপ্রাইজ প্রধান, অ্যান্ডি সিম বলেন, কম্পিউটার সার্ভিসেস লিমিটেডকে বাংলাদেশে ডেল এর অন্যতম ডিস্ট্রিবিউটর হিসেবে ঘোষণা দিতে পেরে আমরা খুবই আনন্দিত। তাদের সহযোগিতায় আমরা বাংলাদেশে ডেল এর সর্বশেষ সহজলভ্য এবং উন্নত উদ্ভাবনগুলো খুব সহজেই টেলিকমিউনিকেশন, ব্যাংক/বীমা, সরকারী, আধা-সরকারীসহ সকল প্রতিষ্ঠানে সহজেই পৌঁছে দিতে পারবো।
কম্পিউটার সার্ভিসেস লিমিটেড বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজারে একটি সু-প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, যা কিনা এর জন্মলগ্ন ১৯৮৭ সাল থেকেই বৃহৎ ক্রেতাগোষ্ঠী নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। সরকারী-আধাসরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ ক্ষুদ্র ও বৃহৎ প্রযুক্তি বাজারে চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে। কম্পিউটার সার্ভিস তার সমসত্দ ক্রেতাদের সেবা প্রদান করে আসছে নির্ভরতা এবং বিশ্বসত্দতার সাথে। দেশের সম্প্রসারনশীল তথ্যপ্রযুক্তি বাজারে একটি শক্তিশালী অবস্থান তৈরী এবং নিশ্চিত করাই ছিলো প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। আর এ লক্ষ্যেই প্রতিষ্ঠানটি তার অংশীদার এবং ভোক্তাদের প্রদান করেছে প্রযুক্তির সর্বশ্রেষ্ঠ সেবাসমূহ যার সঠিক ব্যবহারে তারা নিশ্চিত করতে পারে বিদ্যমান প্রতিযোগিতায় সবের্াচ্চ দক্ষতা।
তথ্যপ্রযুক্তি বাজারে ডেল ইনকরপোরেশন রাউন্ড রক, টেক্সাস, ইউনাইটেড স্টেটস্ ভিত্তিক একটি বহুজাতিক কোম্পানী। বহুদিন ধরেই তারা কম্পিউটারসহ বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্য সরবহরাহ এবং সেবা দিয়ে আসছে। এর নামকরন মূলত: মাইকেল ডেলের নাম থেকেই করা হয়েছে। বর্তমানে সারাবিশ্বে এর কমর্ী সংখ্যা ৯৬,০০০ এরও বেশী।

  • Share/Bookmark

Leave a Reply

Copyright © 2010 Computer Barta All rights reserved | Powerd by Computer Barta Web Team | Designed & Develop by Little Bytes Team