এখন থেকে তাদের সার্চ ফলাফল পাতায় সেসব সাইটই অগ্রাধিকার পাবে যেসব সাইট দ্রম্নত লোড হয়। অর্থাৎ সম্পূর্ন ওয়েবপেজ লোড তুলনামূলকভাবে বেশি সময় নেয়া সাইটগুললো র্যাংকিংয়ে পিছিয়ে পড়বে। গবেষনায় দেখা গেছে যে, মানুষ দ্রম্নত লোড হয় এমন সাইটগুলোই বেশি পছন্দ করে এবং বরাবার ভিজিট করে থাকে। আর তাই তাদেরকে দ্রম্নত লোড হওয়া সাইটগুলো ভিজিট করার সুযোগ দিতেই গুগল দ্রম্নততর সাইটগুলো ফলাফল পাতায় আগে স্থান দেবে। এছাড়াও ওয়েবসাইট র্যাংকিংয়ের ৰেত্রেও একই নিয়ম অনুসরন করা হবে বলে জানিয়েছে গুগল।
উলেস্নখ্য, গুগল সার্চ সবসময়ই কিওয়ার্ড এর উপর ভিত্তি করে ফলাফল প্রদর্শন করে। নতুন এই নিয়মে এবার কিওয়ার্ডের সঙ্গে যুক্ত হবে ওয়েবসাইটটি সম্পূর্ন লোড হতে কত সময় নেয় সে তথ্যটিও। এতে করে ব্যবহারকরীরাও গুগলে সার্চ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
এছাড়াও আলাদা আরেকটি সেবার মাধ্যমে গুগল ওয়েব ডেভেলপারদের জানাবে তাদের সাইট লোড হতে কত সময় নেয় এবং তা গুগলের দৃষ্টিতে দ্রম্নত নাকি ধীরগতির। শুধু তাই নয়, কীভাবে ডেভেলপররা তাদের সাইট দ্রম্নত লোড হওয়ার উপযোগী করতে পারেন, এসব ব্যাপারেও টিপস দেবে বলে জানিয়েছে গুগল। ধারণা করা হচ্ছে গুগলের ‘ওয়েবমাস্টার টুলস’ সেবার আওতায়ই যুক্ত হচ্ছে নতুন এই অপশন।

  • Share/Bookmark

2 Comments for this entry

Leave a Reply

Copyright © 2010 Computer Barta All rights reserved | Powerd by Computer Barta Web Team | Designed & Develop by Little Bytes Team