বাংলাদেশ একটি স্বল্প আয়ের উন্নয়নশীল রাষ্ট্র। এখানে সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। তাই অনেকেই এই বাড়তি জনসংখ্যাকে দেশের বোঝা বলে গন্য করে থাকেন। অথচ পৃথিবীর অনেক দেশ রয়েছে যেখানে সম্পদের চাইতে মানুষ কম। তাই সেসব দেশে জনসংখ্যাকে মানবসম্পদ হিসেবে বিবেচনা করা হয়। আমাদের দেশের সাথে সেসব দেশের তুলনা করলে ঠিক বিপরীত চিত্র পরিলৰিত হয়। বর্তমানে বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আনা সম্ভব। আমাদের দেশে যেহেতু মানুষ বেশি সেহেতু এই মানুষগুলো যদি সেসব স্বল্প মানুষের দেশে কাজ করার সুযোগ পায় তাহলে ব্যবধান কমে আসার সম্ভাবনা থাকে। এটা দুইভাবে করা সম্ভব। প্রথমত, স্বল্প আয়ের দেশের মানুষ উন্নত দেশে গিয়ে কাজ করে উপার্জন করতে পাবে। দ্বিতীয়ত, দেশে বসেই উন্নত দেশের কাজ করে দেওয়ার মাধ্যমে অর্থ উপার্জন করা যেতে পারে। প্রথম অপশনটি বাসত্দাবয়ন করতে চাইলে পাসপোর্ট, ভিসা তথা প্রচুর অর্থ খরচ করতে হয়। তারপরও থাকে অনিশ্চয়তা। কিন্তু দ্বিতীয় অপশনটি বাসত্দবায়ন করতে হলে প্রয়োজন মেধা, শ্রম ধৈর্য এবং প্রযুক্তিগত জ্ঞান। বর্তমানে ইন্টারনেট প্রযুক্তি সারা বিশ্বকে একই ছাতার নিচে নিয়ে এসেছে। এখন বাংলাদেশে বসেই আয় করা সম্ভব মার্কিন ডলার কিংবা বৃটিশ পাউন্ড। এরই নাম আউটসোর্সিং। আউটসোর্সিংয়ের কাজ অনেক রকম হতে পারে। কল সেন্টার, ডাটা এন্ট্রিসহ আরও প্রচুর কাজ বর্তমানে আউটসোর্সিং হচ্ছে। আউটসোর্সিং কাজের মাধ্যমে শুধুমাত্র দেশে বসে বৈদেশিক মুদ্রাই অর্জিত হয়না, আনত্দর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি এবং অবস্থান অনেকখানি বৃদ্ধি পায়। আউটসোর্সিং এর মাধ্যমে আমাদের নিকটতম প্রতিবেশী ভারত ইতোমধ্যেই সারা বিশ্বে নিজেদের শক্তিশালি অবস্থান তৈরী করে ফেলেছে। একটু দেরিতে হলেও আউটসোসিং-এ বাংলাদেশের যাত্রা শুরম্ন হয়েছে। তবে এই খাত থেকে অর্থ উপার্জন করতে হলে অবশ্যই ভালো প্রযুক্তিগত অবকাঠামো থাকতে হবে। এর মধ্যে চারটি বিষয় প্রধান। সেগুলো হলো- দৰ জনশক্তি, প্রয়োজনীয় হার্ডওয়্যার, নিরবচ্ছিন্ন বিদু্যৎ, বিঘ্নতাহীন দ্রম্নত গতির ইন্টারনেট, এর মধ্যে নিরবিচ্ছিন্ন বিদু্যৎ এবং বিঘ্নতাহীন দ্রম্নতগতির ইন্টারনেট এই দুটি জিনিসের আমাদের দেশে প্রচন্ড সমস্যা রয়েছে। নিরবচ্ছিন্ন বিদু্যত ও ইন্টারনেট সেবা নিশ্চিত করা গেলে আউটসোর্সিং এর মাধ্যমে প্রচুর বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব। আউটসোর্সিংয়ের অন্যতম একটি মাধ্যম কল সেন্টার সেবা। বর্তমানে আমাদের দেশে প্রায় ৪০টি কল সেন্টার আনত্দর্জাতিক সেবা প্রদান করছে। তাই এই সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদনে কলসেন্টার নিয়ে আলোচনা করা হয়েছে। সাথে রয়েছে অনলাইন আর্নিং, ফটোশপ টিউটোরিয়াল, পস্নাগইন্স ফর টেক ইউজার এবং নিয়মিত বিভাগ সহ বেশ কিছু প্রযুক্তি প্রতিবেদন।







