রাজধানী থেকে বিশৃঙ্খল ওভারহেড ক্যাবল নামিয়ে আনার বিষয়ে সরকারি সিদ্ধানত্দের আলোকে ক্যাবল টিভি অপারেটররা দেশের প্রথম এনটিটিএন অপারেটর ফাইবার অ্যাট হোমের ভূগর্ভস্থ নেটওয়ার্ক ব্যবহারের জন্য সমঝোতা চুক্তি স্বাৰর করেছে। সম্প্রতি সময়ে টিভি অপারেটরদের সঙ্গে এসব সমঝোতা চুক্তি স্বাৰরিত হয়। ফাইবার অ্যাট হোমের পৰে ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক সিদ্দিকী ও ক্যাবল টিভি অপারেটরদের পৰে সংশিস্নষ্ট পরিচালকবৃন্দ ও উধর্্বতন কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পৰে এ সমঝোতা চুক্তিতে স্বাৰর করেন।
এর আগে দেশের বৃহৎ চারটি আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) একই ধরণের সমঝোতা চুক্তি স্বাৰর করে। এ চুক্তির ফলে এখন থেকে দেশের অন্যতম ক্যাবল টিভি সার্ভিস প্রোভাইডার ইউনাইটেড কমিউনিকেশন সার্ভিসেস লিমিটেড (ইউসিএস), ডিজি২১ সিস্টেমস লিমিটেড, বেঙ্গল কমিউনিকেশনন্স লিমিটেড, প্রিজমা ডিজিটাল লিমিটেড এবং কসমিক ক্যাবল অপারেশনন্স লিমিটেড তাদের গ্রাহকদের সেবা দেয়ার ৰেত্রে ফাইবার অ্যাট হোমের রাজধানীসহ দেশব্যাপী ছড়িয়ে থাকা অপটিক্যাল ফাইবার ভিত্তিক সুরৰিত ভূগর্ভস্থ নেটওয়ার্ক ব্যবহার করবে। এ কমন নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে সংশিস্নষ্ট ক্যাবল টিভি সার্ভিস অপারেটরগুলো পর্যায়ক্রমে রাজধানীজুড়ে বিশৃঙ্খলভাবে ছড়িয়ে থাকা ওভারহেড ক্যাবলগুলো নামিয়ে নিয়ে আসতে পারবে এবং কম খরচে দেশের প্রত্যনত্দ অঞ্চল পর্যনত্দ তাদের সেবা বিসত্দৃত করতে পারবে। উলেস্নখ্য, ফাইবার অ্যাট হোম লিমিটেড স্বল্পতম সময়ের মধ্যে রাজধানী ঢাকার বেশির ভাগ এলাকায় সর্বাধুনিক প্রযুক্তির মেট্রো ইথারনেট ও ফাইবার টু দ্যা হোম (এফটিটিএইচ) নেটওয়ার্ক এবং ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-বগুড়া-রাজশাহী-খুলনা রম্নটে অপটিক্যাল ফাইবার ভিত্তিক দূরবতর্ী ব্যাকবোন নেটওয়ার্ক স্থাপন করেছে।







