সেমস্ গ্লোবাল-
কনফারেন্স এন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিঃ- ইউ, এস, এ এবং সেমস্
বাংলাদেশ, ১৯৯২ সাল হতে একটি বহুজাতিক এক্সিবিশন আয়োজক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে
আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি সাতটি দেশে কার্যক্রম পরিচালনার পাশাপাশি বছরে ৩০টিরও
বেশি আন্তর্জাতিক
মানের প্রদর্শনীর আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় দক্ষিন এবং দক্ষিন-পূর্ব এশিয়ার
অত্যন্ত
গুরুত্বপূর্ন
ও সবচাইতে প্রয়োজনীয় বিষয়ের উপর আন্তর্জাতিক
মানের "পাওয়ার সিরিজ অব এক্সিবিশন" আবারও বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে "৬ষ্ঠ পাওয়ার
বাংলাদেশ আন্তর্জাতিক
প্রদর্শনী" নামে, যা- বাংলাদেশের পাওয়ার জেনারেশন এবং ট্রান্সমিশন, বিকল্প শক্তি,
সোলার পাওয়ার, এনার্জি এবং রিনিউএবল এনার্জি খাতকে আরও সমৃদ্ধ করে তুলবে।
প্রদর্শনীটি ১৩-১৫ই অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক
সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সহযোগী প্রদর্শনী হিসেবে একই দিন অনুষ্ঠিত হচ্ছে-
"রিনিউএবল এনার্জি বাংলাদেশ ২০১১" আন্তর্জাতিক
প্রদর্শনী, "সোলার বাংলাদেশ ২০১১" আন্তর্জাতিক
প্রদর্শনী এবং "ই-পাওয়ার বাংলাদেশ ২০১১" আন্তর্জাতিক
প্রদর্শনী-যা ইলেকট্রিক পাওয়ার যন্ত্রপাতি ও প্রযুক্তি খাতকে প্রদর্শীত করবে। ৪টি
প্রদর্শনী একসাথে অনুষ্ঠিত হওয়াতে প্রদর্শনীগুলো ১টি প্রদর্শনী হিসেবে শুধুমাত্র
বাংলাদেশের বিদ্যুৎ
ও জ্বালানী খাতকেই সমৃদ্ধ করবে না বরং দেশের সার্বিক শিল্প খাতে বিদুৎ ও জ্বালানীর
চাহিদা পূরণে গুরুত্বপূর্ন
ভূমিকা রাখতে সক্ষম হবে।
"৬ষ্ঠ পাওয়ার বাংলাদেশ ২০১১" আন্তর্জাতিক
প্রদর্শনীটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের -বিদ্যুৎ
, জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রনালয় হতে অনুমোদিত । প্রদর্শনীর কো-পার্টনার হিসেবে
আছে, বাংলা ট্র্যাক লিঃ বাংলা ক্যাট), এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিঃ, প্রাইস
ক্লাব জেনারেল ট্রেডিং লিঃ, রহিমআফরোজ এনার্জি সার্ভিসেস লিঃ এবং রহিমআফরোজ
রিনিউএবল এনার্জি লিঃ। সেমস্
গ্লোবাল
আয়োজিত "পাওয়ার সিরিজ অব এক্সিবিশনন্স" একমাত্র আন্তর্জাতিক
ব্র্যান্ডেড ধারাবাহিক প্রদর্শনী যা দক্ষিন এবং দক্ষিন-পূর্ব এশিয়ার জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ন
যা বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং শ্রীলংকাতে ধারাবাহিক ভাবে বছরে একবার অনুষ্ঠিত হয়ে
থাকে। প্রদর্শনীটি বিদ্যুৎ
ও জ্বালানী শিল্পের সকল এর জন্য একই ছাদের নিচে বিজনেস্ টু বিজনেস্ প্লাটফর্ম
তৈরি করতে সক্ষম হবে। এর ফলে অংশগ্রহনকারী ১৬টি দেশের প্রদর্শকদের নিকট হতে অত্যন্ত
ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে বাংলাদেশে এই খাতকে আরও সমৃদ্ধ করতে পারবে। এছাড়া দেশীয়
ব্যবসায়ীবৃন্দ সফলভাবে অংশদারিত্বের ভিত্তিতে এবং যৌথ উদ্দ্যোগ এর ভিত্তিতে
ব্যবসায়িক সমৃদ্ধি অর্জন করতে পারবে, সরকার গৃহীত এই খাতের চ্যালেঞ্জকে সফল করতে
সহায়তা করবে। বাংলাদেশের পাওয়ার, এনার্জি, সোলার/পিভি (ফটোভোল্টিক) এবং রিনিউএবল
এনার্জি খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে "৬ষ্ঠ পাওয়ার বাংলাদেশ ২০১১ আন্তর্জাতিক
প্রদর্শনীটি বিজনেস টু বিজনেস এর জন্য একটি প্লাটফর্ম
হিসেবে আবির্ভূত
হবে। সেই সাথে বাংলাদেশের শিল্পখাতের সকল ব্যবসায়ীবৃন্দ যারা এতে অংশগ্রহন করছে
তারা বিদ্যুৎ
ও জ্বালানী খাতের নিত্যনতুন প্রযুক্তি ও আবিষ্কার দেখার একটি সুযোগ লাভ করবে।
যার
ফলে পরষ্পর যোগাযোগের একটি নতুন নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হবে। "৬ষ্ঠ পাওয়ার বাংলাদেশ
২০১১" আন্তর্জাতিক
প্রদর্শনীতে অংশগ্রহনকারীদের জন্য এটি একটি অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করবে যার ফলে
তারা ভবিষ্যতে ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে এদেশের উদ্দ্যোক্তাদের পরিচয় লাভ করবে।
প্রদর্শক এবং দর্শনার্থীদের সরাসরি দেখা এবং আলাপ চারিতার এই সুযোগের ফলে শিল্প
উদ্দ্যোক্তাদের আমদানীকারক, সরবরাহকারীদের মধ্যে একটি নতুন সম্পর্ক গড়ে উঠবে যার
ফলে দক্ষিন এশিয়ার মধ্যে বাংলাদেশ ব্যবসায়ীদের জন্য একটি ব্যবসায়ী গন্তব্যে
পরিনত হবে। "৬ষ্ঠ পাওয়ার বাংলাদেশ ২০১১" আন্তর্জাতিক
প্রদর্শনী, সহযোগী প্রদর্শনী রিনিউএবল এনার্জি এবং ই-পাওয়ার-এ বিশ্বখ্যাত
সর্বাধুনিক আবিষ্কার এবং প্রযুক্তি প্রদর্শীত হবে। যার ফলে দেশীয় উদ্দ্যোক্তাদের
দোর গোড়ায় নিত্যনতুন প্রযুক্তি পৌছে দিতে প্রদর্শনীটি গুরুত্বপূর্ন
ভূমিকা রাখবে। বর্তমানে সরকারও বিদ্যুৎতের
ক্রমবর্ধমান চাহিদা পূরনের জন্য বিকল্প জ্বালানীর বিভিন্ন উৎস সমূহ উদ্ভাবনের দিকে
বিশেষ গুরুত্বারোপ
করছে। "৬ষ্ঠ পাওয়ার বাংলাদেশ ২০১১" এর উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ,
জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব মুহাম্মদ এনামুল হক এবং বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফতাব-উল ইসলাম, এফ সি এ -প্রেসিডেন্ট আমেরিকা বাংলাদেশ
চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ। আরও ছিলেন "৬ষ্ঠ পাওয়ার বাংলাদেশ ২০১১" এর
কো-স্পন্সরদের পক্ষ হতে- জনাব নাজমুল হক -চীফ মার্কেটিং অফিসার এন্ড এক্সিকিউটিভ
ভাইস প্রেসিডেন্ট, বাংলা ট্রাক লিঃ (বাংলা ক্যাট)।
জনাব ইমদাদ হক -চেয়ারম্যান,
প্রাইস ক্লাব জেনারেল ট্রেডিং লিঃ। জনাব রেজওয়ানুল কবির -ডাইরেক্টর, এনার্জিপ্যাক
পাওয়ার জেনারেশন লিঃ এবং জনাব মুনওয়ার মিসবাহ মঈন -ম্যানেজিং ডিরেক্টর, রহিমআফরোজ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মিস মেহেরুন
এন ইসলাম - প্রেসিডেন্ট এন্ড গ্রুপ
ম্যানেজিং ডিরেক্টর, সেমস্
গ্লোবাল।
প্রায় ১৬ টিরও বেশি দেশ হতে প্রদর্শকগন প্রদর্শনীতে অংশগ্রহনের পাশাপাশি বিশ্বের
বিভিন্ন স্থান হতে প্রচুর পরিমানে দর্শক প্রদর্শনীটি পরিদর্শনের জন্য আসছে।
প্রদর্শনীর পাশাপাশি বিদেশী দর্শকগন বাংলাদেশে বিনিয়োগের পরিবেশও পর্যবেক্ষন করবে,
যেখানে সরকার এইখাতে বৈদেশিক বিনিয়োগের জন্য বিভিন্ন ভাবে উৎসাহিত করছে। প্রচলিত
ব্যবস্থার উপর নির্ভরতা ও চাহিদার চাপ হ্রাস এবং ক্রমবর্ধমান চাহিদার পূরনের জন্য
বিকল্প জ্বালানীর উৎস উদ্ভাবনের ক্ষেত্রে "৬ষ্ঠ পাওয়ার বাংলাদেশ ২০১১" আন্তর্জাতিক
প্রদর্শনী এর সহযোগী প্রদর্শনী রিনিউএবল এনার্জি, সোলার ও পিভি পাওয়ার -এর উপরও গুরুত্ব
প্রদান করছে। প্রদর্শনীটিতে নিত্যনতুন ও বিশ্বখ্যাত আবিষ্কার ও প্রযুক্তি প্রদর্শীত
হবে। যার ফলে বাংলাদেশের সকল ব্যবসা খাত লাভবান হবে। এছাড়া পারষ্পারিক সম্পর্ক তৈরী
হবে যার দ্বারা সর্বাধুনিক উন্নয়ন ও প্রযুক্তি এই খাতে বিরাজমান হবে। সাধারন ও
ব্যবসায়ী দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০:৩০
মিঃ হতে সন্ধ্যা ৭:৩০
মিঃ পর্যন্ত
প্রদর্শনীটি খোলা থাকবে। দর্শনার্থীগন প্রদর্শনীস্থলে রেজিষ্ট্রেশনের মাধ্যমে
প্রদর্শনীটি পরিদর্শন করতে পারবে। |