কারেন্ট নিউজ
   
 
এডভার্টাইজমেন্ট
 
 

সম্পাদকের ডেস্ক থেকে

প্রযুক্তি উৎসবের জয় জয়কার

ধরে রাখতে হবে, এগিয়ে যেতে হবে
তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি পেলেও বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ বলেছেন অনেকেই। হাজারো সম্ভাবনার এই দেশে প্রযুক্তি নিয়ে মাতামাতি যেন লেগেই আছে। গত কয়েক মাসে চোখে পড়লো বেশ কিছু প্রযুক্তি কেন্দ্রিক মেলা। রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে শুরু করে এই দৌড় বিসিএস কম্পিউটার সিটি, চট্রগ্রাম, যশোর, সিলেট, খুলনা হয়েও কিন্তু থেমে নেই। সর্বশেষ কিউবির ল্যাপটপ মেলার নতুন ভেন্যু চোখ ধাধালো অনেককেই। প্রতিটি আয়োজনেই সবাই অকপটে স্বীকার করেছেন দেশে প্রযুক্তির সম্ভাবনার কথা, তবে তা ধরে রাখতে হবে, আরো বড় পরিসরে এগিয়ে যেতে হবে। জেলা পর্যায়ে বিসিএসের কর্মতৎপরতা বাড়ছে। নিয়মিত প্রদর্শনীসহ এরকম আরো আরো আয়োজনকে সাধুবাদ বলেছেন সচেতন মানুষ। যুগের সাথে তাল মিলিয়ে মানুষ আজ আধুনিক আর যুগোপযুগী প্রিন্টার খুঁজছে। পাঠকের সুবিধার্থেএ সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদনেপ্রিন্টার কেনার গাইডলাইন প্রদান করা হয়েছে। আবার প্রযুক্তি প্রেমীদের সু-নিরাপত্তার কথা মাথায় রেখে এ সংখ্যাতেই প্রচার হচ্ছে এন্টিভাইরাস কেনার মর্মবাণী।সময় যখন এগিয়ে যাবার তখন দেশীয় বাজারে প্রযুক্তির জয়জয়কার লÿণীয় হারে বাড়ছে। এ সংখ্যাতে দেশের প্রযুক্তি বাজার কেন্দ্রিক সর্বশেষ খবর থাকছে। সেই সাথে জুমলা, ওয়ার্ডপ্রেস, ওডেক্স, এসইও সহ বেশ কিছু অনলাইন আর্নিং বেজড প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। আশা করি নতুন বছরে প্রযুক্তি নিয়ে সবাই আরো দ্রæত গতিতে এগিয়ে যাবে।
সবার জন্য রইল শুভ কামনা।



এডভার্টাইজমেন্ট