কারেন্ট নিউজ
   
 
এডভার্টাইজমেন্ট
 
 
আপনার জি মেইল আ্যাকাউন্ট প্রোটেক্টেড তো?
বর্তমান সময়ে নির্ভরযোগ্য হিসেবে মনে করা অন্যতম একটি অ্যাকাউন্ট হচ্ছে জিমেইল। বিশ্বাস করা হয় একে খুব সহজে ভাঙ্গা যায় না, বা এর বিপক্ষে শত্রু তামূলক কিছু করা অসম্ভব ধরনের, কিন্তু বর্তমানে এটাও সম্ভব হচ্ছে। সুতরাং সময় এসেছে সাবধান হবার। আমরা আমাদের ফেসবুক, অরকাট এবং গুগল প্লাস অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও সিকিউরিটি প্রসেস যেভাবে অনুসরন করি আমাদের এবার সময় এসে গেছে জিমেইল এর ক্ষেত্রে সেরকমই বা তার চেয়ে বেশি সচেতন হবার। যেহেতু সামাজিক যোগাযোগের মাধ্যম অনেক বেশি দরকারী এবং বর্তমান সময়ে এই সাইটটিকেই সবচেয়ে বেশি হ্যাক বা কলুষিত হতে দেখা যাচ্ছে।

সুতরাং আমাদের সচেতন হতেই হবে। কারই আমাদের দৈনন্দিন অনেক নিউজ লেটার ইত্যাদি আদান প্রদানের জন্য আমরা এখন জি-মেইল ব্যবহার করি, তাই আমাদের সাবধান কিন্তু হতেই হবে। সম্প্রতি জি-মেইল টিম দুই ধাপের একটি ভেরিফিকেশন প্রসেস চালু করেছে। যেটা আমাদের অ্যাকাউন্টকে শক্তিশালী করবে। আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের প্রিয় জি-মেইলের স্বার্থে আমরা অবশ্যই এ দিকে নজর দেব।

বার্তা ডেস্ক
 


এডভার্টাইজমেন্ট