আমরা
আমাদের চারপাশে যাদেরকে দেখি সম্ভবত তাদের সবাই, কিংবা আমাদের ইনস্ট্যান্ট
দৃশ্যপটের কমপক্ষে
একজন প্রযুক্তির অনবদ্য অবদান গুগল সার্চ ব্যবহার করে। এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া
কষ্টকর হবে যারা জীবনে কমপক্ষে
একবার গুগল সার্চ ব্যবহার করে নি। একবিংশ শতাব্দীর এ যুগে গুগল সার্চ যেন
নিত্যদিনের ঘুম থেকে উঠে ব্রাশ খোঁজার মতোই গুরুত্বপূর্ণ
হয়ে গেছে। সার্চিং এর জন্য বর্তমান সময় পর্যন্ত
সবচেয়ে বেশি জনপ্রিয়তাও পাবার নিশ্চয়তা আছে শুধুমাত্র গুগল সার্চেরই। সকল শ্রেনীর
কিংবা বয়সের লোকজন বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন ভাবে গুগল সার্চ ব্যবহার করে। এদের
মধে কেউ কেউ হয়তো বিভিন্ন প্রশ্ন, লোকেশন ম্যাপ, ইনফরমেশন, শিক্ষামূলক
ডেটা ইত্যাদি বের করার জন্য ব্যবহার করে। কারো কারো প্রয়োজন হয়তো এই গন্ডী ও ছাড়িয়ে
গেছে। বিশ্বব্যাপী গুগল তাদের এই সেবা সার্চিং সুবিধা প্রদান করছে "গুগল সার্চ
ইঞ্জিন" এর মাধ্যমে। এর ফলে যে কেউ অতি সহজে ছবি, ভিডিও, বই, ফাইল, প্রাথমিক ও চুড়ান্ত
ডেটা সহ আরো অনেক অনেক কিছু বের করা সম্ভব হচ্ছে গুগলের মাধ্যমে।
এবার কিন্তুু প্রেক্ষাপট
পাল্টাচ্ছে। কারন এবার ইমেজ বেজ্ড সার্চিং সুবিধা পাওয়া যাবে গুগলে। বিষয়টি আর
কিছুই নয়, মনে করুন
আপনি
বাইরে থেকে একটি সুন্দর স্থাপনা দেখছেন, কিন্তু এটা সম্পর্কে আপনি কিছুই জানেন না,
কিন্তুু কৌতুহল আছে। এক্ষেত্রে
আপনি যা করতে পারেন তা অনেক সহজ; শুধু আপনি আপনার মোবাইল বা ক্যামেরা দিয়ে একটি ছবি
উঠিয়ে ফেলতে পারেন। তারপর ঐ ছবি বা ইমেজ এর সূত্র ধরে আপনি পৌছে যেতে পারবেন ঐ ছবি
বা স্থাপনার আদ্যেপান্তে।
ছবি দেখে রহস্য উদঘাটনের নতুন এই বিষয়টি সংযুক্ত করার চিন্তাভাবনা
গুগল করছিল অনেক দিন আগে থেকে, তবে এই প্রথমবারের মতো এটি আলোর মুখ দেখতে যাচ্ছে,
গুগলের নতুন এ সার্ভিসের নাম গুগল'স গুগলি। ইতোপূর্বে আমরা অভ্যস্ত
ছিলাম টেক্সট দেখে ডেটা বের করার মতো বিষয়ে। কিন্তু প্রেক্ষাপট
পরিবর্তন হবার এ পর্যায়ে আমরা ছবি ব্যবহার করতে পারবো ইনফরমেশন কালেক্ট করার জন্য,
গুগল মোবাইল ল্যাব সম্প্রতি তাদের অ্যান্ড্রইড ফোনের জন্য নিয়ে এলো ইমেজ বেজ্ড
সার্চিং। আর আপনারা এটা ডাউনলোড করতে পারবেন অ্যানড্রইড মার্কেট
প্লেস
থেকে। নতুন এই অ্যাপ্লেকেশনটি
কাজ করার অ্যানড্রইড
প্লাটফর্ম
তবে অতিশীঘ্রই
এটি আই ফোন, ব্লাকবেরী
ইত্যাদি ডিভাইসের জন্যও অবমুক্ত করা হবে।
গবেষকদের ধারনা মতে, গুগল'স গুগলি হবে একটি পাওয়ারফুল অ্যাপ্লেকেশন
যেটা
ব্যবহারকারীদের ইমেজ বেজ্ড অনুসন্ধানে সহায়তা করবে। মনে করুন
আপনি একটি নতুন প্রজাতীর পাখি দেখলেন, কিন্তু এটা সম্পর্কে আপনি কিছুই জানেন না অথচ
জানতে আগ্রহী। এক্ষেত্রে
আপনি আপনার হাতের অ্যানড্রইড দিয়ে একটি ছবি উঠিয়ে গুগল'স গুগলি এর সার্চ বক্সে
পেষ্ট করুন।
ক্লিক করুন
সার্চ। ব্যাচ আপনি পেয়ে যাবেন ঐ পাখিটির আদি অন্ত
সব তথ্য। শুধু পাখি নয়, এরকম আরো হাজারো তথ্য আপনি পেতে পারেন ছবির মাধ্যমে সেটা
আবার কয়েক সেকেন্ডের মধ্যে এবং সম্পূর্ণ বিনা খরচায়। উল্লেখ্য,
গুগল'স গুগলির সহায়তায় আপনি ইমেজের মাধ্যমে লোগো, বারকোড, আর্টওয়ার্ক,
ল্যান্ডমার্ক, প্রোডাক্টস, কন্ট্যাক্ট ইনফো, বুকস্, ডিভিডি সহ আরো অনেক অনেক
বিষয়ের তথ্য সেবা পেতে পারেন। প্রযুক্তি বিলাস এ যুগে জীবনকে প্রশান্তিময়
আর ঝামেলাহীন দ্রুততর
করতে গুগলের এ কার্যকে কিন্তু স্বাগত জানানোই যায়।
বার্তা ডেস্ক |