প্রযুক্তিবিশ্বে সবসময় যারা ঝড় তুলতে অভ্যস্ত
সেই বিজনেস জায়ান্ট এইচপি এবার তাদের এলিট বিজনেস ডেস্কটপ পোর্টফোলিওতে যোগ করলো
নতুন এক সদস্য, নাম দি এইচপি কমপ্যাক ৮২০০, অল ইন ওয়ান বিজনেস ডেস্কটপ। নতুন এই
বিজনেস ডেস্কটপটি সেকেন্ট জেনারেশন কোর এবং প্রো টেকনোলোজীর মধ্যকার আন্তঃসম্পর্ক
থেকে শক্তি উৎপাদন করতে পারবে।
এইচপি থেকে এক তথ্য বিবৃতিতে জানানো হয়, নতুন এই পিসিটি ৪০% অধিক পারফরমেন্স প্রদান
করবে, ১৫% বেশি গতির হার্ডড্রাইভ অ্যাকসেস সুবিধা সহ রিমোর্ট আইটি ম্যানেজমেন্ট এর
মধ্যে ডাউনটাইম কমিয়ে দেবে।
কি রকম হবে পারফরমেন্স? এই প্রশ্নের জবাবে এইচপি'র মুখপাত্র জানান, নতুন এই পিসিটি
এন্টারপ্রাইজ, মধ্যমার্কেট এবং পাবলিক সেক্টরের কাস্টমারদের জন্য অনেক উপযোগী করে
তৈরী করা হয়েছে। সেই সাথে এটি এন্টারপ্রাইজ সিকিউরিটি এবং রিমোট ম্যানেজমেন্ট
সুবিধা সম্মিলিত। আর ইন্টিগ্রেটেড টুলস কলেবোরেশন দেবে বিশ্বের একপ্রান্ত
থেকে অন্য প্রান্ত,
যে কোন প্রানন্তের
মানুষের জন্য সহজ অফিস ওয়ার্ক করার সুবিধা।
মূলত এলিট বিজনেস পারফরমেন্সের জন্যই তৈরী করা হয়ে নতুন অল ইন ওয়ান বিজনেস ডেস্কটপ,
আর সিকিউরিটি এবং আইটি কন্ট্রোল সুবিধাতো থাকছেই। এইচপি ইন্ডিয়ার ডেস্কটপ সেকশনের
কান্ট্রি ম্যানেজার মিরাজ আহম্মেদ বলেন- নতুন এই ডেস্কটপটি হার্ডওয়্যার আর
সফ্টওয়্যার ইনোভেশনের জন্য এক নতুন দিগন্তের
সূচনা করবে।
নতুন অলইন ওয়ান বৈশিষ্ট্য সম্পন্ন এইচপি ডেস্কটপটিতে থাকছে ২৩ ইঞ্চি ডায়গোনাল ফুল
হাই ডেফিনেশন এলইডি মনিটর। এতে আরো থাকছে ওয়েব ক্যাম, মাইক্রোফোন এবং দূরবর্তী
ফেস্-টু-ফেস কমিউনিকেশনের জন্য স্পিকার। নতুন এই যন্ত্রটিতে আরো দেয়া হচ্ছে এইচপি ১
বছরের ভারচু্যয়াল রুম
লাইসেন্স, যার অধীনে ব্যবসায় চুক্তি সম্পাদনা, উপস্থাপনা, টিমমিটিং, প্রশিক্ষন
কর্মশালা, দূরশিক্ষন
ইত্যাদি অনলাইন কনফারেন্স এর মাধ্যমে অনেক সহজ হবে।
সময়ের অন্যতম আকর্ষন এইচপি অলইন ওয়ান বিজনেস ডেস্কটপে থাকছে ইন্টেল কিউ ৬৭
এক্সপ্রেস চিপসেট। এটা একই সাথে টার্বো বুস্ট টেকনোলোজী ২.০ এবং ইন্টেল হাইপার
থ্রেডিং টেকনোলোজী ব্যবহার করতে পারবে যেটা মাল্টি টাস্কিং গ্রাফিক্স এর কাজকে অনেক
উন্নত করবে।
এখানেই কি শেষ গুনাগুন, না নতুন এই প্রযুক্তি উপহারটি দেবে ৮৭% পর্যন্ত
এনার্জী
ইফিসিয়েন্সীর নিশ্চয়তা। আর এইচপির পাওয়ার এ্যাসিসট্যান্ট থেকে সরাসরি সুবিধা পাবার
বিষয়টি তো থাকছেই।
এইচি পি কমপ্যাক ৮২০০ এলিট অল ইন ওয়ান বিজনেস ডেস্কটপ পাওয়া যাবে ৩৮,০০০ রূপিতে।
সেই সাথে যন্ত্রাংশের জন্য তিন বছরের ওয়ারেন্টি তো থাকছেই। তবে সবচেয়ে বড় কথা তো
এটাই যে ব্যবসার
ক্ষেত্রে
যেখানে ডেস্কটপ ছাড়া চলেই না, যেখানে এইচ পি'র অলইন ওয়ান বিজনেস ডেস্কটপ নিশ্চয়ই
সকলের মনের আশার পূর্নপ্রতিফলন ঘটাতে পারবে এটাই এখনকার চাওয়া।
বার্তা ডেস্ক |