সম্প্রতি
অ্যাপল পরিবারের ঘটে গেল মর্মান্তিক
এক শোকাবহ ঘটনা। আর তাদের এই শোক কাটতে না কাটতেই তারা ঘোষনা করলো নতুন সার্ভিসের।
অ্যাপলের মুখপাত্র কর্তৃক
প্রকাশিত সংবাদ মোতাবেক জানা যায় যে, আগামী বছরের অক্টোবরেই তারা নিয়ে আসছে মোবাইল
অপারেটিং, সিস্টেমের নতুন ভার্সন আইওএস ৫ এবং সেই সাথে তার আই ক্লাউড সার্ভিস।
আইফোন সফ্টওয়্যার এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্কট ফোরস্টল সম্প্রতি এক প্রেস
কনফারেন্স এর মাধ্যমে ঘোষনা করেন যে, আইটুন ১০.৫ এর মাধ্যমে অ্যাপল আইওএস ৫ এর ফ্রি
আপডেট প্রদান করা হবে। উল্লেখ্য
অ্যাপলের আইটুন গ্রুপ
অক্টোবরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর
হবে। অ্যাপল থেকে জানানো হয় তারা আন্তর্জাতিক
সহজ প্রাপ্যতার জন্য কাজ করছে।
অ্যাপলের ইন্টারনেট সফ্টওয়্যার এন্ড সার্ভিস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডি
কিউ সম্প্রতি শুনিয়েছেন আরো এক সু-বার্তা। এক তথ্য বিবরনীতে তিনি বলেন, অ্যাপল
শ্রীঘ্রই চালু করবে ফাইন্ড মাই ফ্রেন্ডস্ সার্ভিস। নতুন এই সার্ভিসের মাধ্যমে যে
কোন স্থানে থেকে যে কোন ফেন্ডকে খুঁজে বের করা যাবে, সেই সাথে সকলের সাথে তথ্য আদান
প্রদান হবে অনেক সহজ সাধ্য। অ্যাপলের এই নতুন সার্ভিসটি একটি পরিবারের জন্য
বিশেষভাবে বিশেষায়িত করা। শিশুরা যেন এটা বন্ধ করতে না পারে সে জন্য বিষয়
সুনির্ধারিত প্রতিবন্দকতা থাকবে।
অ্যাপলের অ্যাপস স্টোরে বর্তমানে ৫ লাখের মতো অ্যাপস রয়েছে। ফোরস্টল বলেন, এর মধ্যে
প্রায় ১,৪০,০০০ হচ্ছে আইপ্যাড এর জন্য। তিনি বলেন-গত তিন বছরে জনগন প্রায় ১৪ বিলিয়ন
অ্যাপল ডাউনলোড করেছে এবং সেই সাথে নতুন উন্নয়নের জন্য হেড কোয়ার্টার থেকে প্রায় ৩
বিলিয়ন মার্কিন ডলার প্রদান করা হয়েছে। ফোরস্টল অ্যাপল থেকে কার্ডস্ নামে নতুন একটি
অ্যাপস সকলকে দেখান। তিনি বলেন নতুন এই অ্যাপসটিতে অ্যাপনি আপনার ফোনে ডাউনলোড করে
উপভোগ করতে পারেন এমবোসিং এবং মেইলিং। নতুন এই সিস্টেমে ২১টি ডিজাইন অপশন থাকরে
সেটা ১২ সালের অক্টোবর থেকে চালু হবে। অ্যাপল তাদের এই নতুন কাজের সূচনা হিসেবে
প্রথম পর্যায়ে আইওএস ৫ এবং আইক্লাউড এর একটি মডেল প্রদান করেন সেই সাথে ম্যাক ও এস
এক্স লায়ন এর ও ধারনা দেন। আর জুন মাসে তো তারা বিশ্বব্যাপী ডেভেলপারদের কনফারেন্স
এ পুরো বিষয়টি খোলাসা করেন।
অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুক বলেন, লায়নের আগমেনর পর থেকে এ পর্যন্ত
৬ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। আর এই বিক্রয় হারস্লো
লোপার্ড থেকেও ৮০% বেশি। তিনি আরো বলেন উইন্ডোজ ৭ ২০ সপ্তাহ খরচ করে যেখানে ২০% এর
মতো ইনস্টল করেছে সেখানে আমরা এটা করেছি মাত্র দুই সপ্তাহে তাও আবার পুরোটা। নতুন
এই সার্ভিসটির যথার্থ বর্ননা করতে কুক আরো বলেন অ্যাপলের আইওএস ৫ বাজারে আসলে
ডেভেলপাররা নতুন উদ্যেগে কাজ করার সুযোগ পারে এবং সেই সাথে নতুন কিছু কাজের সুযোগ
আসবে বিশ্বব্যাপী। তিনি উল্লেখ
করেন
সিসল্ড কল অ্যালার্ট থেকে শুরু
করে জটিল সব কাজ খুব সহজে করে ফেলার জন্য আইওএস অ্যাক্টিভিটি এর অধীনৈ আইওএস ৫ হবে
সকল কিছুর সন্নিবেশন।
আইওএস ৫ এর মাধ্যমে কম্পিউটার হুকআপ ডিচাপ করা যাবে। এতে ইউজাররা গৎবাধা সাধারন
মনিটর থেকে ভিন্ন একটি ওয়েলকাম স্ক্রিন পাবে। শুধু এখানেই শেষ নয় অ্যাপল আই ম্যাসেজ
সম্পর্কেও নতুন তথ্য ফাস করেছে। নতুন এই সার্ভিসটি চালু হলে আইফোন,ব্লাকবেরী
সহ অন্যান্য আপ্রুভড
ডিভাইসগুলোতেও উপভোগ করা যাবে জীবন্ত
সব অভিজ্ঞতা। অ্যাপল জগৎ এর নতুন অভজ্ঞিতা পেতে আপনাপকে স্বাগতম এখন থেকেই, কি তৈরী
তো???
মোঃ নাজমুল হোসেন |