কারেন্ট নিউজ
   
 
এডভার্টাইজমেন্ট
 
 
প্রযুক্তির চমক নিয়ে হাজির হচ্ছে ২০১১
হাঁটি হাঁটি পা পা করে শেষ হয়ে গেল ২০১০। দরজায় কড়া নাড়ছে নতুন একটি বছর ২০১১। না, খালি হাতে আসছে না ২০১১; সাথে করে নিয়ে আসছে অত্যাধূনিক সব চমক। আর বরাবরের মত এই চমকের দুনিয়ায় নেতৃত্ব দিচ্ছে ইনটেল। তাই বলে অন্যরাও কিন্তু পিছিয়ে নেই। ২০১১ সালে আধুনিক মানুষদের জন্য কী কী অপেৰা করছে তাই নিয়েই আমাদের এবারের আয়োজন।
 
সত্যি হচ্ছে স্মার্ট টিভির স্বপ্নঃ
শুধুমাত্র স্মার্ট টিভি এবং ভিডিও মার্কেটকে দখল করার জন্য অসংখ্য টিভি, ক্যাবল এবং অন্যান্য কনজুমার ইলেক্ট্রনিক্স কোম্পানি কমক্যাস্ট, ফ্রি, সনি, লজিটেক, বক্সি এবং সিসকো। তারা আশা করছে ২০১১ সালের শেষের দিকে ক্রেতাদের সম্পূর্ণভাবে আর্কষন করতে সক্ষম হবে। এটা কী আসলেই স্বপ্ন-নাকি সত্যি? সময়ই বলে দেবে এর সঠিক উত্তর।
 
অত্যাধুনিক প্রযুক্তি- ট্যাবলেট মানিয়াঃ
ট্যাবলেট কম্পিউটার অচিরেই দখল করতে যাচ্ছে ২০১১ সালের বাজার। আরও আশা করা হচ্ছে হাইব্রিড ট্যাবলেট কিংবা নেটবুক পন্যগুলো ইনটেল বেজড হয়ে বাজারে আসবে। আরও আসবে ১১ ইঞ্চি ম্যাকবুক এয়ার যেটি সবচেয়ে আধুনিক ট্যাবলেট কিংবা সবচেয়ে অধুনিক নেটবুকের এক অসাধারন সমন্বয়। তার মানে কিন্তু এই না যে ল্যাপটপ এর বাজার কমে যাবে। বরং ২০১১ সালে ইনটেল কোর টি এম প্রসেসরটি আরও আধুনিক আকারে বাজারে আসবে। এতে থাকবে নতুন এইচ ডি এবং গ্রাফিক্স রিলেটড ফিচার যাতে সহজেই তার ছাড়া টিভি সংযোগ করা যাবে। ইনটেল এর

অত্যাধুনিক কিছু প্রযুক্তি আরও অত্যাধুনিক হবে যেমনঃ
এটি থেফ্ট টেকনোলজি, আইট স্পেনডিং অন সার্ভার, পিসি এবং ল্যাপটপ আপগ্রেড ইত্যাদি হবে আরও বেশি আধুনিক, আরও বেশি যুগোপযোগী।

কম্পিউটারের আধুনিক সংরক্ষন- অনুভূতিঃ
আসন্ন বছরে ক্রেতারা একটি জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়বে এবং হৃদয় থেকে ভালোবাসবে সেই প্রযুক্তিকে। আর সেই প্রযুক্তিটিই হচ্ছে- অনুভূতি প্রবন কম্পিউটার। উদাহরন স্বরূপ বলা যায়-একটি ক্ষুদ্র মোবাইল সেট আপনার ট্রাভেল গাইড হিসেবে কাজ করবে। আর এই অনুভূতি প্রবন সেটটির দুইটি ডিভাইস যার একটি সফ্ট সেন্সর অপরটি হল হার্ড সেন্সর। আর এই দুই'য়ে মিলে এক অসাধারন কাজ করবে আর তা হল ছুটি কাটানোর জায়গা, খাবার জায়গা সহ ভ্রমনের জন্য সকল চাহিদা মেটাবে নিমেষেই।
 
চকমপ্রদ চিহ্ন সনাক্তকরনঃ
২০১১ সালে ডিজিটাল সাক্ষর বা চিহ্ন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে, আরও বেশি গ্রহণযোগ্য। এতে থাকবে তথ্য আদান প্রদানের আধুনিক প্রযুক্তি যাতে অন্তর্ভক্ত হবে মুখ সনাক্তকরন বা চেহারা সনাক্তকরনসহ চমকপ্রদ সব সুবিধা।
 
ক্রেতাদের বিপ্নবঃ
ক্রেতারা আসছে বছরে এনার্জিকে কনজাশন করার জন্য আর বেশি চিন্তা করবে না বরং বাড়িতে বসেই তারা শক্তি উৎপন্ন করবে এবং কাজে লাগাবে অকপটে।

নিরাপত্তা বেষ্টিত নিরাপত্তাঃ
বর্তমান বিশ্বের তথ্য প্রযুক্তিখাত এক হুমকির সম্মুখীন। নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের ফলেই আজ বিভিন্ন গোপনীয় বিষয়সমূহ সহজেই ফাঁস হয়ে যাচ্ছে জনসাধারনের সম্মুখে। আর তাইতো নিরান্তর চালেঞ্জের মুখে পড়ছে তথ্য-প্রযুক্তি ব্যবসায়ীরা। আর এ জন্যই নতুন বছরে নিরাপত্তার বিষয়টি পেতে যাচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব। এ বছরে কারখানাগুলো অবকাঠামো নিরাপত্তার জন্য ভিপ্রো প্রসেসর, ইনটেল এর এম সি স্যাপি অকুইজিশন এবং সিলিকন চিপ এর অভ্যন্তরিন ও বাহ্যিক ব্যবহার আরও বেশি বেগবান করবে। সাধারন মানুষ তাদের নিজেদের স্বার্থে আরও বেশি সতর্ক হবে।
 
তথ্য-প্রযুক্তির বাজারজাতকরনঃ
২০১১ সালে এমন একটি সময় যখন কনজুমার এবং এন্টারপ্রাইজ ডিভাইস এর জয়জয়কার। ২০১০ সালে ছিল আইফোন এবং ড্রায়েড এর জয়জয়কার। ২০১১-তে কর্মচারীরা নিজেদের কর্মদক্ষতা এবং নিজেদের মেধাকে ব্যবহার করতে চাইবে। তারা তাদের কর্মস্থলকে আরো বেশি আধুনিক প্রত্যাশা করবে যেখানে থাকবে ভিন্নতা, উৎপাদনমুখিতা, এন্টি-থেফ্ট টেকনোলজি, রিমোর্ট ম্যানেজমেন্ট এবং নিরাপত্তা আর এ জন্যই বাজারে আসবে অত্যাধুনিক সব প্রযুক্তি।
সোস্যাল নেটওয়াকিং এর জন্য এবং ব্যবসার জন্য ক্লাউড বেজড টেকনোলজি আরও বেশি জনপ্রিয় হচ্ছে চলতি বছরে। ২০১০ সালে যেই সকল প্রতিষ্ঠান ভার্চুয়ালাইজেশনের প্রতি গুরুত্বরোপ করেছিল তারাও আগ্রহী হবে ক্লাইড বেজড টেকনোলজির দিকে। আর এ জন্যই আসছে বছরে আরও বেশি গ্রাফিক্স বেজড হর্সপাওয়ার এর ক্লাউড বেজড সার্ভিস যুক্ত হবে নতুন বছরে নতুন চমক নিয়ে।
 
স্বয়ংক্রিয় প্রযুক্তিঃ
বর্তমান যুগের আধুনিক গাড়িগুলোর মধ্যে ব্যবহার করা হয় বেশ কিছু আধুনিক প্রযুক্তি। ২০১১ সালে এই প্রযুক্তি আমাদের সামনে আরও বেশি জনপ্রিয় হবে কারন নতুন বছরেই এতে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন বিনোদনের উপকরন, ভয়েস কন্ট্রোল, নতুন সব নিরাপত্তা নিয়ন্ত্রন এবং ড্রাইভার ফাংশন। আর এ সবই হবে সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয়। প্রযুক্তির জোয়ারে নতুন বছর আসছে নতুন সব চমক নিয়ে। আর এই চমক আমাদেরকে যেমন বিগবলিত করে তেমনি যুক্ত করে নতুন নতুন সব প্রযুক্তির সাথে। সময় এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছি আমরা সেই সাথে এগিয়ে যাচ্ছে আমাদের তথ্য-প্রযুক্তি।
 


এডভার্টাইজমেন্ট